শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহতের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম–এর বিদ্যুৎ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আফজাল হোসেন জানান, ‘ক্রিল ওই এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার রাতে রাশিয়ায় থাকা তাঁর পরিবারের সদস্যরা বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে তাঁরা বিষয়টি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তাকে জানান। নিরাপত্তা কর্মকর্তা দোভাষী আনোয়ারুল ইসলাম ও পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ক্রিলকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাঁকে মৃত ঘোষণা করেন।’ ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারপোভ ক্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেন স্ট্রোক) মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।’

তিনি আরও জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়