শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শিক্ষক বরখাস্ত

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে দুই মাসের জন্য বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে ঝিটকা বাজারে নিজের কোচিং সেন্টারে বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শহীদুল ইসলাম। এ সময় ওই শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কের কথা স্বীকারও করেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সম্মানের পরিপন্থী বিভিন্ন অসামাজিক, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে তাকে উপযুক্ত প্রমাণসহ কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই মাসের জন্য বরখাস্ত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, নীতি-নৈতিকতাবিহীন এমন শিক্ষককে সাময়িক বরখাস্ত নয়, স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত। যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করতে সাহস না পায়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে শহীদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয় থেকে বরখাস্তের কোনো চিঠি আমি এখনো পাইনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় শহীদুল ইসলামকে গত ১৩ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিদ্যালয় থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়