শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্টগার্ডের অভিযানে মিয়ানমারগামী পণ্যসহ আটক ৩ পাচারকারী

সাগরপথে মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন (২৮), ইকবাল হোসেন (৪৪) ও আব্দুর রহিম (৩০)।

জব্দ মালামাল, ট্রলারসহ কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের খবরে দুপুরে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেলসহ মোট প্রায় এক লাখ ৬০ হাজার টাকার পণ্য এবং পাচারে ব্যবহৃত কাঠের বোট জব্দ করা হয়। একইসঙ্গে তিন জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দেশের স্বার্থে চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়