শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পরিত্যক্ত ঘর থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত ঘর থেকে পিয়াস (১৬) নামের এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধা'র করেছে পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিয়াস শেখ ওই গ্রামের ফেরদাউস শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি পিয়াস। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পাশে একটি বাঁশের ধর্ণায় গামছা ঝুলন্ত অবস্থায় ছিল। পাশে একটি প্লাস্টিকের চেয়ারও পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চেয়ার ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন করত।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, 'মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়