শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীর পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখায় চাঁপাইনবাবগঞ্জে থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

পরিবহন শ্রমিকরা জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে এক হাজার ৩শ টাকা, সুপার ভাইজারকে ৫৭০টাকা ও চালকের সহকারিকে ৫২০ টাকা প্রদান করেন পরিবহন মালিকরা। দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধি দাবি করে প্রতিকার পাননি পরিবহন শ্রমিকরা। চালকের বেতন ২ হাজার টাকা এবং সুপার ভাইজার ও চালকের সহকারির বেতন ৫শ টাকা বৃদ্ধির দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবহন শ্রমিকরা ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। বাস চলাচল বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জে অনেক কাউন্টার বন্ধ রাখা হয়।

যাত্রী নজরুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ডে এসে  দেখি বাস চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কি করবো ভেবে পাচ্ছি না।

আরেক যাত্রী সিয়াম জানান, বাস বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন তিনি। তবে শ্রমিকদের দাবি সঠিক বলে মনে করেন তিনি। একতা পরিবহনের মাস্টার নাঈম বলেন, সকল বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত ১৩ টি একতা পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী শ্রমিকদরা সকালে থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে একতা পরিবহন বাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল ঢাকা-গামী বাস বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫০টি  ঢাকাগমী বাস চলাচল করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়