শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আইরিন হক, বেনাপোল প্রতিনিধি: রাজনৈতিক পরিচয়ে পেট্রোল পাম্প দখল চেষ্টার ঘটনায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দখলদারিত্বের চেষ্টায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। এখন থেকে তার সাথে দলের কোন পর্যায়ে সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হল।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, কোন ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল কখনও নেয় না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তি অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে বলে আমরা মনে করি। বিএনপিতে অপরাধীদের কোন স্থান নেই।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর তনিমা তাসনুভা নামে এক নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার পিতা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার ২৮৬৫নং খতিয়ানের ৩৩৭৪নং হাল দাগের ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে তিনি মারা যান। এরপর ২০২৩ সাল থেকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সম্পাদক আনোয়ার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি অনেকবার দখলের চেষ্টা করেন। সর্বশেষ বিচারকের স্বাক্ষর জাল করে একটি হস্তান্তর চুক্তিনামা তৈরি করে। এ ঘটনায় জাল দলিলের বিরুদ্ধে তিনি ও স্বাক্ষর জালের ঘটনায় বিচারক বাদী হয়ে মামলা করেন।

ওই মামলা দুটি চলমান থাকলেও থেমে নেই আনোয়ার গং। সর্বশেষ তারা গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ফিলিং স্টেশনে ঢুকে পাম্পের চাবিসহ সব কাগজপত্র ছিনিয়ে নেয় এবং ম্যানেজারকে পাম্প থেকে বের করে দেন। বিষয়টি পুলিশকে জানালে আনোয়ার গং চলে যায়। তবে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখল করার হুমকি অব্যাহত রেখেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়