শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের

মানিকগঞ্জে ছেলে-মেয়ে ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- মা শিখা আক্তার (২৯), তার ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)। শিখা আক্তার মালয়েশিয়াপ্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী। 

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আজ সকালে বিদ্যুৎবিলের কাগজ দেওয়ার জন্য বাসার দরজায় নক করা হয়। তবে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িমালিককে খবর দেওয়া হয়। ঘটনা শুনে বাড়িমালিকের ভাই জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় বিছানায় শিখা আক্তার, আর মেঝেতে আলভী ও সায়মার মরদেহ দেখতে পায়।

শাহীনের মামা আমান আনসারী বলেন, শাহীন এক মাস আগে মালয়েশিয়া যান। শিখা আক্তার ছিলেন শাহীনের দ্বিতীয় স্ত্রী। নিহত দুই সন্তানের মধ্যে আলভী শিখার আগের পক্ষের সন্তান। আর সায়মা শাহীন-শিখা দম্পতির মেয়ে।

শাহীনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সদর থানার এসআই তরিকুল ইসলাম। তিনি শাহীদের বরাত দিয়ে বলেন, পাঁচ বছর আগে শিখা-শাহীনের বিয়ে হয়। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সবশেষ সোমবার দুপুরে শাহীনের সঙ্গে তার স্ত্রীর ফোনে কথা হয়। আজ মঙ্গলবার শিখাকে কল করলেও তা ধরেননি। পরে সকালে প্রতিবেশী আলমগীর বিদ্যুৎবিলের কাগজ দেওয়ার জন্য এলেও কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িমালিককে বিষয়টা জানান। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিনটি লাশ উদ্ধার করে।

বাড়িমালিক রাহাত সালমান বলেন, গত আগস্টের ১৫ তারিখে বাসাটি ভাড়া নেন শাহীন। এরপর তিনি মালয়েশিয়া চলে যান। স্বামী বিদেশে যাওয়ার পর শিখা তিনদিন বাসায় থেকে বাবার বাড়িতে চলে যান। পাঁচ-সাতদিন আগে শিখা বাসায় আসেন।

জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শিখা দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন। লাশগুলো উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পাশাপাশি একাধিক সংস্থা তদন্ত করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়