শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করে নিয়ে আসবো : এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসবো। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসবো। যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা-বোনদেরকে কেউ যেন ভুল বুঝাতে না পারে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমগো গেরামের (গ্রামের) মহিলারা কোনো দিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই হান (পান) খাওয়াইছেন। খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখের পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। সুতরাং খালেদা জিয়ার দল হল বিএনপি, ধানের শীষ এবং এ্যানি চৌধুরীর পার্টি।

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়