শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ ।

(২২সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীর ভাটিগাংপাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সাথে ভেসে আসা একটি অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাতে লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। পরে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে লাশটিতে কাটা দাগ রয়েছে৷ তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের পর এই লাশ কোথাও কবর দেওয়া হয়েছিল। পাহাড়ি ঢলে হয়তো কবর ভেঙে লাশটি ভেসে এসেছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়