শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নকল খতিয়ানে নামজারির আবেদন, যুবকের কারাদণ্ড

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় মো. মিরন ভূঞাঁ নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মিরন একই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ইউএনও জামশেদ আলম রানা জানান, সরকারি আদেশ অমান্য করে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মিরন ভূঞাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়