শিরোনাম
◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সিলেট-৬ আসনে হেলাল খানের মতবিনিময় ও উঠান বৈঠক: শক্তিশালী জনসম্পৃক্ততা গড়ে তুলছেন

মনিরুল ইসলাম: সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ঘিরে রাজনৈতিক মাঠে উত্তাপ বেড়েছে। ভোটের ডামাডোল শুরু হওয়ার আগেই প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চিত্রনায়ক হেলাল খান বেশ সাড়া ফেলেছেন।

সাম্প্রতিক সময়ে তিনি প্রতিদিনই গ্রাম-গঞ্জ, হাট-বাজার, স্কুল-কলেজ ও মাদ্রাসায় ছুটে বেড়াচ্ছেন। মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষ, তরুণ ভোটার ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে গড়ে তুলছেন ঘনিষ্ঠ যোগাযোগ। তার এসব কর্মসূচিতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে তিনি হয়ে উঠছেন জনবান্ধব নেতা।

হেলাল খান তার প্রচারে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি তুলে ধরছেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে নিজস্ব পরিকল্পনা জানাচ্ছেন। সাংগঠনিক কাজেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন—জাসাসকে নতুনভাবে গড়ে তুলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন।

তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আন্দোলন-সংগ্রামের রাজপথে তিনি সবসময় তাদের পাশে থেকেছেন। এজন্যই তারা তাকে ‘অভিভাবক’ মনে করেন। তরুণ প্রজন্ম মনে করছে, হেলাল খানই হতে পারেন সিলেট-৬ আসনের উন্নয়নমুখী নেতৃত্ব।

তিনি নির্বাচিত হলে শিক্ষা খাতে নতুন স্কুল-কলেজ ও কারিগরি কেন্দ্র, স্বাস্থ্যখাতে আধুনিক হাসপাতাল, কৃষকদের জন্য সহজ ঋণ ও ন্যায্যমূল্যে ফসল বিক্রি, তরুণদের কর্মসংস্থান এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের আস্থাই হবে তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়