শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক মানুষ

এন এ মুরাদ, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ করে গ্রামগুলোতে প্রবেশ করে  নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাজেদা বেগম (৪০), আবু সাইদ (৫), হামদু মিয়া (৯০), মোঃ আবুল মিয়া (৬০), লুৎফা বেগম (৩০), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২), আসমা বেগম, ও  শাকিল মিয়া (৭)। এছাড়াও কুকুরের কামড় থেকে স্থানীয় হাঁস-মুরগি ও গরু-ছাগলও রক্ষা পায়নি। 

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  

এদিকে শুক্রবার সকালে কুকুরটি আবারও ৬নং বাঙ্গরা পূর্ব  ইউনিয়নের খামার গ্রামে প্রবেশ করে আরো ৫ জনকে কামড়ায়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:  মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই। শুধু মালিকানা প্রাণীই এ দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে।  

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, কুকুরটিকে শুক্রবার সকালে স্হানীয়রা হত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে এটি খুবই ভয়ংকরভাবে আক্রমণ করেছে। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়