শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রংপুর জেলার পীরগাছা থানার চাঞ্চল্যকর ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ আশরাফুল ইসলাম’কে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর জেলার পীরগাছা থানার মামলা নং-৪০, তারিখ ২৯ আগস্ট ২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) /৩০ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ আশরাফুল ইসলাম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২৫ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৩, রংপুর এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নাজিরহাট এলাকায় অভিযান পরিচালানা করে আসামী মোঃ আশরাফুল ইসলাম (৪৫), পিতা-আব্দুল হান্নান, সাং-জগজীবন, থানা-পীরগাছা,জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম  হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়