শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বছর বয়সী শিশুকে অপহরণ ও ধর্ষণ, প্রধান আসামি রিফাত গ্রেপ্তার

১৪ বছর বয়সী শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত হোসেন ওরফে স্বপনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। সোমবার (০৬ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি তার চাচির সঙ্গে বেড়াতে গেলে অভিযুক্ত রিফাত তাকে প্রেমের প্রস্তাব দেয়। ওই শিশু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিফাত তাকে প্রায়ই পথে উত্যক্ত করত। বিষয়টি পরিবার জানালে উল্টো রিফাতের পরিবার শিশুটির পরিবারকে হুমকি দেয়।

এরপর ৬ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সূয়াপুর সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে মাইক্রোবাসযোগে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় রিফাত ও তার সহযোগীরা। পরে ফোনে শিশুটির মাকে জানানো হয়, মেয়েটি তার (রিফাতের) হেফাজতে রয়েছে। অভিযোগ রয়েছে, শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভিকটিমের পরিবার ধামরাই থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তে নেমে র‌্যাব-৪ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আশুলিয়া থেকে রিফাতকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ সমাজের জন্য ভয়ংকর বার্তা বহন করে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রত্যেক নাগরিককেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

র‌্যাবের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাই, এমন অপরাধ ঘটার আগেই পরিবার ও সমাজ একসঙ্গে সচেতন হয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করুক।’

গ্রেপ্তারকৃত রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়