শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় শরতের সকালেই কুয়াশার চাদর, শীতের আভাসে সতেজ সকাল

কুয়াশায় ঢাকা পথঘাট, শিশিরে ভেজা ধানক্ষেত, ঝাপসা হয়ে আসছে দূর দৃষ্টিও- এ দৃশ্যটি শীতের সকালের বর্ণনা মনে হলেও শরতের সকালেই নওগাঁয় দেখা মিলছে এমন কুয়াশার চাদর। দীর্ঘ গরমের পর সকালের এই কুয়াশায় স্থানীয়দের কাছে নিয়ে এসে শীতের আগমনী বার্তা।

তারা বলছেন, গত কয়েকদিন ধরে সকালে এমনটাই দেখা যাচ্ছে। মূলত ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ভোর থেকে মাঠঘাট, গাছপালা ও রাস্তাঘাটে নেমে আসছে কুয়াশা।

মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, ভোর থেকে নওগাঁ শহরসহ আশপাশের এলাকায় ঢেকে গেছে কুয়াশার চাদরে। শহরের রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলছিল যানবাহন। একইভাবে বাসস্ট্যান্ড, বাইপাস সড়কসহ বাজার এলাকায় সকাল ৮টা পর্যন্ত ছিল কুয়াশার ধোঁয়াটে আবরণ। মাঠের ফসল, গাছের পাতা ও ঘাসের ডগায় জমেছে শিশির বিন্দু। শহরের বাইরে গ্রামীণ সড়কগুলোতে কুয়াশার ঘনত্ব ছিল আরও বেশি। রাণীনগর পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামে সকাল ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। গত কয়েক দিন আগ থেকেই সকালে কুয়াশা দেখা দিলেও মঙ্গলবার দিনই তীব্র কুয়াশার দেখা মিলেছে।

রাণীনগর উপজেলার বেলঘড়ীয়া বাজারের কীটনাশক ব‌্যবসায়ী মো. দুলাল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই গরমে খুব কষ্ট হচ্ছিল। ভোরে উঠেই দেখি পুরো মাঠ কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে, এবার বুঝি সত্যি শীত এসেছে।’

অটোরিকশা (টমটম) চালক আব্দুস ছাত্তার বলেন, 'মঙ্গলবার সকালে কুয়াশায় রাস্তায় ভালো করে দেখা যাচ্ছিল না। তবে ঠান্ডা হাওয়া লাগায় মনটা ভালো হয়ে গেছে। সকাল সকাল  অটোরিকশা  নিয়ে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় লোকজন কম। কুয়াশায় সামনেটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তারপরও মনে ভালো লাগছিল, অনেক দিন পর ঠান্ডা হাওয়া পেলাম।'

কৃষক আবদুল হান্নান বলেন, 'ভোরে ভোরে ঠান্ডা বাতাসে কুয়াশা দেখে মনটা ভালো যায়। মনে হচ্ছে, এবার সত্যিই শীত আসছে।'

বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। মঙ্গলবার সকালেও ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়া মানে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। এটা স্বাভাবিক মৌসুম পরিবর্তন। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়