শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাজিব গ্রেফতার

তপু সরকার হারুন জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করে। তিনি গত বছরের ৫ আগস্ট নাশকতার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও অনেকে বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়