শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলখেল্লা পরে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ডেইলি স্টার বাংলা: রাজধানীর মৌচাকে ফরচুন শপিংমলের প্রথম তলায় শম্পা জুয়েলার্স নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের অভিযোগ, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। 

বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্রের দুই সদস্য বোরকা পরে মার্কেটে প্রবেশ করে শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করছেন। 

দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ডিসপ্লেতে সাজানো ছিল। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। সঙ্গে কিছু নগদ অর্থও ছিল। চোর সব নিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে চলে যাই। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, আমার দোকানে সমস্যা হয়েছে। গিয়ে দেখি সব শেষ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দোকানের মালিক অভিযোগ করেছেন, তার দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। আমরা তদন্ত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়