শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ভিক্ষুকের দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সালেহা পাগলী নামের এক ভিক্ষুকের কাছে জমানো দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে অসুস্থ অবস্থায় মাটিতে ওই ভিক্ষুক পরে ছিলো। পরে স্থানীয়রা বস্তা থেকে সেই টাকা গুনছেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬০ থেকে ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকেন। কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্যও টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে শাপলা খাতুনের স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশা চালক শহিদুল ইসলাম।

ভিক্ষুকের মেয়ে শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে থাকতো না, একাই থাকতো। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।

ভিক্ষুকের মেয়ের জামাই রিকশা চালক শহিদুল ইসলাম বলেন, আমার শাশুড়ি  অসুস্থ ছিল। বলছিলাম, আপনাকে চিকিৎসা করাবো, কিন্তু তার  কাছে কত টাকা আছে, সেটা বলতে চাইতো না। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচে থেকে টাকাগুলো উদ্ধার করেছে। এখন সবাই মিলে গুনছে।

স্থানীয় শেখ কামাল বলেন, বাজারে যাওয়ার সময় দেখতে পেলাম।  দুই বস্তা টাকা নিয়ে লোকজন গণনা করছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। জানতাম না, তার কাছে এত টাকা আছে। দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো হতে পারে।

টাকা গণনায় অংশ নেওয়া রাশেদুল ইসলাম বলেন, সালেয়া পাগলী দীর্ঘদিন ধরে কওমি জুট মিলের পরিত্যক্ত বিল্ডিং এর বারান্দায় থাকেন। দুই মাস ধরে তিনি অসুস্থ। আমার ধারণা ছিল, তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে। এখন টাকাগুলো গোনা হচ্ছে। এই টাকা দিয়ে তার চিকিৎসায় ব্যয় করা হবে।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেন, সালেয়া নামের ভিক্ষুক দীর্ঘদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গুনছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

বর্তমানে ওই ভিক্ষুকে স্হানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে তিনি জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়