শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, গ্রেফতার-৭

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: মহাসড়কে প্রকাশ্যে গাড়ী থামিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা, লুণ্ঠিত মোবাইলফোন ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকলে সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলো, মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা একাধিক অভিযান পরিচালনা করে ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, অভিযানে নগদ ২২ হাজার ৫০০ টাকা, লুণ্ঠিত তিনটি মোবাইলফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মহাসড়কে ডাকাতি করাই তাদের মূল পেশা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ১৫-২০ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের নিকট থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়