শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বিসিক শিল্প এলাকায় পদ্মা অ্যাগ্রো প্রেয়াস কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাই উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পদ্মা অ্যাগ্রো প্রেয়াস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫), গতকাল গভীর রাতে আনুমানিক রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় রাত ৪টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ধামরাই থানা সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ফ্যাক্টরির নিরাপত্তারক্ষী ফোনে কর্তৃপক্ষকে জানান যে, কোম্পানির প্লট নং বি-১৪,১৫ (আংশিক) অংশে আগুন লেগেছে। খবর পেয়ে ফ্যাক্টরি ম্যানেজার মো. আব্দুল খালেকসহ কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. সোহেল রানা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যাক্টরির অভ্যন্তরে সংরক্ষিত কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

কোম্পানির মালিক মো. আব্দুল আলীম ও অন্যান্য পরিচালকরা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ধামরাই থানার এসআই মো. ইব্রাহীম পাটওয়ারী জানান,“অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা বা শত্রুতামূলক সন্দেহ নেই। বিষয়টি তদন্তাধীন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়