শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা।

সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনও রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়