শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ৭ দিনে ৪৬ জেলের কারাদণ্ড

ফরহাদ হোসেন, ভোলা : মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের অভিযান চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে দুটি পৃথক অভিযানে ৭ হাজার ১৯৭ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, প্রতিদিন জেলার সাত উপজেলার মেঘানা ও তেতুলিয়া নদীতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মা ইলিশ রক্ষা অভিযান চলমান রয়েছে।  নিষেধাজ্ঞার ৭ দিনে পুরো জেলায় ১৫২টি অভিযান পরিচালিত হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪৬ জন জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

এছাড়া ৫৪১০ মেট্রিক টন ইলিশ ও ৭ হাজার ১৯৭ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। প্রতিদিন সাত উপজেলার মৎস্য বিভাগ থেকে ৯ টি টিম অভিযান পরিচালনা করছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়