শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত নারীর লাশ উদ্ধার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরে মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত ও ভবঘুরে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর রবিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মৃত ফরিদ পাগলার স্ত্রী নামেই পরিচিত ছিলেন। ভবঘুরে ওই নারী মাজারে মাজারে ঘুরতেন ও নিয়মিত গাঁজা সেবন করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবঘুরে ওই নারীকে কয়েক বছর আগে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফরিদ পাগলা মাজার থেকে বিয়ে করে নিয়ে আসেন। তারা বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় বসে গাঁজা সেবন করতেন। বছর তিনেক আগে ফরিদ পাগলা মারা যান। এরপর থেকে তার স্ত্রী ভবঘুরে অবস্থায় জীবনযাপন করতেন এবং প্রতিনিয়তই গাঁজা সেবন করতেন। কয়েকদিন আগে থেকে রামকৃষ্ণপুর এলাকার মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত টিনের চালা ঘরে থাকা শুরু করেন ওই নারী।

এদিকে রবিবার সকাল ১০টায় স্থানীয়রা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়