শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

এন এ মুরাদ , মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৭ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯),  মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। পরে শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।

এঘটনায় শিশুসহ ৭ জন আহতদের এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদেরকে বাড়িতে প্রেরণ করা হয় এবং পরবর্তী ভ্যাকসিন গুলো সময়মত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়