শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্টফোন ডিসপ্লে ও ইনজেকশনসহ সাড়ে ৬ কোটির ভারতীয় পণ্য জব্দ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি।এর আগে, শনিবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যগুলো জব্দ করে। 

সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল রাত সাড়ে ১০টায় বিজিবির একটি দল আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় ৭ হাজার ১১৮ পিস স্মার্টফোন ডিসপ্লে, ৮ হাজার ৩১৬ পিস বিভিন্ন রোগের ইনজেকশন এবং ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়