শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিভাগে আছি থাকবো, কিশোরগঞ্জে বিক্ষুব্ধ ছাত্র-জনতা  

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার চত্বরে শত শত ছাত্র-জনতা সমবেত হয়ে এ বিক্ষোভে অংশ নেয়। ঢল নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় সংগঠনের কর্মীদের।
বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জেলা জনগণের মতামতের পরিপন্থি। এটি প্রশাসনিক ছলে জেলার মর্যাদা খর্ব করার অপচেষ্টা। ২০১৫ সালেও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। এবারও যদি সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী রাস্তাঘাট অচল করে কঠোর আন্দোলনে নামবে।

প্রস্তাবটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের কিশোরগঞ্জবাসী প্রতিবাদে ফেটে পড়ে। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। পরে এতে যুক্ত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।

১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমা পৃথক করে জেলায় উন্নীত করা হয়। এর আগে ১৮৬০ সালে কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়