শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর প্রক্রিয়ার বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংশ্লিষ্ট এলাকাবাসি।

রবিবার ১২ অক্টোবর২৫ দুপুরে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে  উক্ত ইউপির সাবেক সদস্য সাহের আলী বলেন, আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর দীর্ঘ ৩৫ বছর যাবৎ এই বিদ্যালয়ের কেন্দ্রে ভোট প্রদান করে আসতেছি।একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোট কেন্দ্রেটি স্থানান্তরে  ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না। এসময় ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন,বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা অব্যাহত রেখেছে।

এলাকাবাসীর পক্ষে সফিকুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানে ভোট প্রদানের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতারাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্রটি বহাল রাখা হোক।

এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট  উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট এলাকাবাসীর পক্ষ থেকে জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়