শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার টমছমব্রিজে ছিনতাইকারীদের দৌরাত্ম্য: প্রতিদিন ঘটছে একের পর এক ছিনতাই

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রায় প্রতিদিনই এই এলাকায় ঘটছে ছিনতাইয়ের ঘটনা। গলায় বা পেটে ছুরি ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত টমছমব্রিজ এলাকা ছিনতাইকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ, টমছমব্রিজ মোড় এবং সংলগ্ন গলিগুলোতে রোগী ও স্বজনদের লক্ষ্য করে এই চক্র সক্রিয় থাকে।

রোগীদের অনেকে জানিয়েছেন, চিকিৎসা শেষে সন্ধ্যা বা রাতে বাড়ি ফেরার পথে অটোরিকশা থামিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। এমনকি শিশুদের ভয় দেখিয়ে টেনে নেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সম্প্রতি এক শিক্ষার্থী জানান, তিনি সন্ধ্যায় প্রাইভেট কোচিং শেষে টমছমব্রিজ সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরি দেখিয়ে পাশের গলিতে নিয়ে যায়। সেখানে তারা তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, টমছমব্রিজ নগরীর একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। পুলিশ টহল থাকলেও ছিনতাইকারীরা প্রতিদিনই বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত এ এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “এ এলাকায় নিয়মিত পুলিশ টহল থাকে। কেউ অভিযোগ জানালে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়