শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ডাকাতি মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার শিরোইল কলোনি থেকে ডাকাতির প্রস্তুতির মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৬ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

১২ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটে র‍্যাব-৫ এর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ কাজল (৩৫), পিতা মোঃ জসিমউদ্দিন, সাং - আসাম কলোনি, রবের মোড়, থানা - চন্দ্রিমা, আরএমপি রাজশাহী।

র‍্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামী দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল এবং রাজশাহী মহানগরীতে গা ঢাকা দিয়ে অবস্থান করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ কাজল উক্ত মামলার বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক আরএমপি চন্দ্রিমা থানায় জিডির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়