শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আবাসিক হোটেলে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার যুবক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এক তরুণীকে প্রতারণার মাধ্যমে আবাসিক হোটেলে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় আসামি মো. মশিউর রহমান পুলক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে র‌্যাব-১০ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। 

এর আগে রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, গত ১ জুন দুপুরে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই তরুণীর (২০)-এর কাছে মশিউর রহমান পুলক দাবি করে যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছে। ওই সংবাদে বিশ্বাস করে তরুণী পুলককে সঙ্গে নিয়ে হোটেলে গেলে, সে প্রতারণার মাধ্যমে তরুণীকে একটি কক্ষে আটকে রাখে।

পরে একই দিন বিকাল ৪টা থেকে পরদিন (০২ জুন) পর্যন্ত বিভিন্ন সময়ে পুলকসহ অন্যান্য আসামিরা হোটেল কক্ষে প্রবেশ করে তরুণীকে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই তরুণী নিজেই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ অধিনায়কের কাছে সহায়তা চান। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামিদের অবস্থান শনাক্ত করে এবং রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়