শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আম গাছে ঝুলছিল যুবকের লাশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে। 

নিহতের পরিবারের দাবি, 'জিহাদ বদমেজাজি, মানসিকভাবে অসুস্থ ও দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। কোনো কারণ ছাড়াই গতকাল সোমবার দিনগত রাতে সকলের অজান্তে তার বাড়ির পিছনের উত্তর পাশে পুকুর পাড়ে আম গাছের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে জিহাদকে ঝুলন্ত অবস্থায় তার চাচী জাহানারা বেগম পুকুরপাড়ে যাওয়ার সময় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।'

তবে, রহস্যজনক ভাবে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকাবাসী কেউ মুখ খুলছে না। মৃত্যুর কারণ সম্পর্কেও কেউ কিছু জানাননি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়