শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় শাহানুর বাবু (২৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরিফ ইসলাম (২৭) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এবার অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে তার এক বন্ধুকে নিয়ে ফরিদপুর যাওয়ার পথে কাদীরদি নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আরিফ ইসলাম আহত হন। 

আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবু মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি। সামান্য আহত হয়েছি।

নিহত শাহানুর বাবু'র চাচা রিয়াজ মোস্তাফিজ বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হন। আমার ভাতিজা তার বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিলো। পথিমধ্যে কাদীরদি নামক স্থানে পরিবহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে একজন নিহত ও আরেক জন আহত হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে গোল্ডেন লাইন পরিবহনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলামিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়