শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইকনিক ভবন পটিয়ায় প্রধান ডাকঘরে অস্বচ্ছ প্রক্রিয়ায় জেলা পরিষদের জায়গা ইজারা ! 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়া আইকনিক ভবন পোস্ট অফিসের সম্মুখে ৬ ফিট প্রস্থ ৭০ ফিট দৈঘ্য চট্টগ্রাম জেলা পরিষদের জায়গা অস্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়েছে। যাহা সম্পুর্ন বেআইনি অভিমত বলে মন্তব্য করেছেন  আইনজ্ঞরা।ইজারার বিষয়ে একজন আবেদনকারী জানান, দৈনিক  আজাদী পএিকায় ইজারার সংবাদ দেখে জেলা পরিষদ গিয়ে ১ শত টাকা জমা দিয়ে ফরম জমা করি পরবর্তীতে তিন দিনের মাথায় খবর নিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান ইজারা দেওয়া হয়ে গেছে। তখন আবেদনকারী  কিভাবে হল জানতে চাইলে, সার্ভেয়ার এবং অফিস কর্মকর্তা বলেন যে, এগুলো হয়ে য়ায় এত জানানোর দরকার পড়ে না। 

এতে আবেদনকারী বলেন, পএিকায় বিজ্ঞাপন লোক দেখানো ছাড়া কিছুই না, কেউ কিছু জানলো না, কিভাবে ইজারা প্রক্রিয়াটা হলো। ধোঁয়াশা থেকে গেল। আবেদনকারীকে অবশ্যই জানানোর প্রয়োজন। কে ইজারা পেলেন, কোন যোগ্যতায় পেলেন? দৃষ্টিনন্দন পটিয়া আইকনিক ভবন পটিয়া পোষ্ট অফিস প্রধান ডাকঘর সামনে ইজারা দেওয়া নিয়ে আপামর জনসাধারণের তিব্র  প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল ইজারা বাতিল পুর্বক পটিয়া সৌন্দর্যবর্ধন আইকনিক ভবন পটিয়া পোষ্ট অফিস তাদের ৩৮ শতক জায়গায় পরিমাপ থাকার সক্তে সীমানা প্রাচীর ভিতরে বেশ কয়েকটি গাছ কর্তন করে। দুইটি সরকারি জেলা পরিষদ- ডাক বিভাগ সৃষ্ট সমস্যা সমাধান করতে হলে উভয় পক্ষ চিঠি  চালাচালি করার পর সংশ্লিষ্ট উভয় কতৃপক্ষ সমাধান করা যেতে পারে এমন মন্তব্য করেন ডাকবিভাগের কর্মকর্তারা।
কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় তাহা করা হচ্ছে না?  জেলা পরিষদের,  ইজারকৃত জায়গা ইজারাকারীকে বুঝিয়ে দিতে গেলে পোস্ট অফিস কতৃপক্ষের সাথে ঝামেলার সৃষ্টি হয়। পোস্ট অফিসের কম্পাউন্ডে এই জায়গার অবস্থান হওয়াতে বিপত্তি ঘটে।এ জায়গা ইজারা নিয়ে জনমনে অস্থিরতা বিরাজ করছে। একটি সরকারি প্রতিষ্ঠানের সম্মুখে দোকানগৃহ কতটুকু যুক্তিযুক্ত।

বিগত আওয়ামী সরকার আমলেও পটিয়া ডাকবাংলোর মোড়ে, জেলা পরিষদের জায়গা আর্থিক সুবিধা নিয়ে দোকান বরাদ্দের অভিযোগ রয়েছে। একটি মহল উইপোকার মতন পটিয়া প্রধান ডাকঘর পোস্ট অফিস জায়গা সীমানা প্রাচীর ভেদ করে দখল পায়তারা চালাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়