শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকসু নির্বাচন সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : প্রায় দুই দশক পর বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর ২০২৫। এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সংলগ্ন ২০০ গজ এলাকায় আগামী ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট তিন দিন সময়ের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরএমপি আইন-১৯৯২ এর ২৬(১)(ঢ), ২৯(১)(ক), ২৯(১)(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

•সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন
•মাইকিং, আতশবাজি, পটকা ফোটানো ও অন্যান্য দাহ্য/ক্ষতিকর দ্রব্য ব্যবহার
•অস্ত্র-শস্ত্র (যেমন: তলোয়ার, ছোরা, লাঠি, বর্শা, বন্দুক, বিস্ফোরক দ্রব্যাদি) বহন ও ব্যবহার  

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীরা এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আরএমপি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৩ অক্টোবর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়