শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহদ্দারহাটের ফ্ল্যাট থেকে ডলার, ইউরো, রিয়াল, দিরহামসহ ২০ কোটি টাকার জাল মুদ্রা জব্দ

চট্টগ্রামে ছাপা হচ্ছে বিদেশি মুদ্রা—ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামের এক যুবককে আটকের পর তিনি র‌্যাবকে এ তথ্য জানান। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এসব জাল মুদ্রা বাংলাদেশি ২০ কোটি টাকা সমমূল্যের।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন আজ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিকেল থেকে বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়। এগুলো গণনা করা হচ্ছে। এ ঘটনায় তামজিদ নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানিয়েছেন, নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে এসব ডলার, টাকা ছাপানো হচ্ছে। পরে সেখান থেকে এনে তিনি সরবরাহ করেন।

র‌্যাব জানায়, অভিযানে তামজিদের কাছ থেকে সাতটি মুঠোফোন, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। সূত্র: প্রথম আলো  

  • সর্বশেষ
  • জনপ্রিয়