শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান ব্যাহত

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি পালনে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদের কর্মসুচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। সারাদেশের ন্যায় শ্রীবরদীতেও ওই
কর্মবিরতি পালন করা হয়।

এরই অংশ হিসেবে ১৩ অক্টোবর সোমবার শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশন এ কর্মবিরতি পালন করেন। সকাল থেকে শিক্ষকগন পাঠদান না করে বসে থাকেন।

ওইসময় বক্তব্য রাখেন শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশনের প্রধান শিক্ষক মোঃ রতন মিয়া, সহকারী প্রধান শিক্ষক রুবিয়া বেগম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুস সবুর মিয়া, আফরোজা খাতুন, আলীম অর রাজী শিপার, শিখা রাণী দে, ফাতেমাতোজ জহুরা প্রমুখ। এছাড়াও ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ
সংশ্লিষ্ট সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে পাঠদান না করায় ভোগান্তিতে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশনের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ জোবায়ের, নবম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান জোহান অর্নব, আসতিয়াদ হোসেন সোয়াদ বলেন, আমরা সকাল থেকে স্কুলে এসে বসে আছি। স্যারদের কর্মবিরতি চলছে, তাই ক্লাস হচ্ছে না, সামনে বার্ষিক পরীক্ষা এভাবে ক্লাস না হলে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়