শিরোনাম
◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে ইলিশ আহরণের অপরাধে ২২ জেলের কারাদণ্ড 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে এসময় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, বুধবার ভোরে সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়