শিরোনাম
◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তা নদী রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত, লালমনিরহাটে শোকের ছায়া

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎​তিস্তা নদী রক্ষা আন্দোলনের "মশাল প্রজ্বলন" কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০)। এসময় তার সাথে থাকা সহকর্মী শামসুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

‎​বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজারের প্রায় ৩০০ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা নদী রক্ষার দাবিতে "জাগো বাহে, তিস্তা বাঁচাও" স্লোগানে আয়োজিত "মশাল প্রজ্বলন" কর্মসূচিতে লাখো মানুষের সঙ্গে অংশ নিয়েছিলেন শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু। কর্মসূচি শেষে তিনি সহকর্মী শামসুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রভাষক সাবু নিহত হন।

​গুরুতর আহত অবস্থায় সহকর্মী শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি পরিবারসহ লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

​শিক্ষক সাবুর অকাল মৃত্যুতে লালমনিরহাট শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা সৃষ্টিকারী ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। পুলিশ পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।



  • সর্বশেষ
  • জনপ্রিয়