শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার বেপারীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জেরে পিতা আব্দুল মালেক ও পুত্র আব্দুল আউয়াল ওরফে ভাঙ্গারী বাদলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাদল ছুরি দিয়ে পিতাকে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

নিহতের চতুর্থ পুত্র মো. খোকন জানান, বাদল দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। এর আগেও তার নামে বাবা বাদী হয়ে মামলা করেছিলেন। কিছুদিন হাজতবাসের পর বাড়ি ফিরে এসে আবারও ঝগড়াঝাটির মাত্রা বাড়িয়ে দেয়। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় কয়েকদিন ধরে বাবাকে চাপ দিচ্ছিল তাকে ফিরিয়ে আনার জন্য। মূলত মাদকের নেশাতেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, বৃদ্ধ পিতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। আমি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে তার মৃত্যু সংবাদ পাই। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়