শিরোনাম
◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩ ভরি স্বর্ণ লুট ডুপ্লেক্স বাড়িতে ঢুকে

ফেনীর দাগনভূঞায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারসংলগ্ন চাঁনপুর গ্রামের আজিজ উল্লাহ মাস্টার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতের কোনও একসময় ডাকাতরা আজিজ উল্লাহর ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ৭৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট করা মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

এ সময় বাবুল মিয়াকে বেঁধে মারধর করে ডাকাতরা। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় ও আশপাশের কিছু চিহ্নিত সন্ত্রাসী চক্র এই ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে। উৎস: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়