শিরোনাম
◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথমবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

১৮ অক্টোবর'২৫ শনিবার সকাল সাড়ে ছয়টায় এই প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফুলবাড়ী শাখার আয়োজনে ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে উপজেলার ধরলা ব্রীজের দক্ষিণ পাড় থেকে শুরু করে ফুলবাড়ী কাচারী মাঠে প্রায় ৪ কিঃমিঃ এ দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে ১শতাধিক কর্মি অংশ নেয়।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়েত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওঃ মোঃ আব্দুল মালেক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রংপুর মহানগরীর শিবির নেতা সোহেল রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম রানাসহ ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারী প্রতিযোগিরা জানান, আমরা এই ম্যারাথন দৌড়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এ ধরনের ব্যতিক্রমী খেলা গুলো যেন অব্যাহত থাকে।

আয়োজকরা জানান, তাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে সমাজে বিভিন্ন শ্রেণির মানুষকে মরণঘাতী নেশায় ছোবল থেকে দূরে রাখার একটি সামাজিক প্রয়াস। সেই লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবির এই খেলার আয়োজন করেছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়