শিরোনাম
◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক স্বদেশে ফিরলেন

ইমরুল কায়েশ, যশোর প্রতিনিধি: ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিককে অবশেষে স্বদেশ প্রত্যাবাসন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আইনি প্রক্রিয়া সম্পন্নের পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ নাবিকদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের কর্মসংস্থান ও আইনি সহায়তার দায়িত্ব নেয়।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন, রাজিব শেখ (২৬), শরিফুল শেখ (২১), বাপ্পি শেখ (১৮), মোহাম্মদ আলী (৪২), মিহাত ফকির (২২), তরিকুল ইসলাম (২৯), শাওন মোল্লা (২৫), জিহাদ মোল্লা (২৫), আল আমিন শেখ (৩২), সাগর হোসেন (২৬), আহাদ শেখ (২৫) ও জসীমউদ্দীন শেখ (৫৩)।

ফেরত আসা নাবিকরা জানান, গত ৩১ জানুয়ারি ২০২৫ সালে নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই জাহাজ ‘এমভি সি ওয়ার্ল্ড’ ভারতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে দুর্ঘটনায় পড়ে। জাহাজটি ডুবে গেলে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়, যেখানে তারা প্রায় আট মাস অবস্থান করেন।

পরবর্তীতে দুই দেশের সরকারের কূটনৈতিক সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে আইনানুগ প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।”

জাস্টিস অ্যান্ড কেয়ারের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, “দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরেছেন, আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়