শিরোনাম
◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে। বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়। 

বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায়। এতে নিচে দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়