শিরোনাম
◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের অপর এক স্বজন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের নায়েবের বাড়ি এলাকায় রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের আছিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪৫) এবং রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০)। তাদের আরেক স্বজন দিনা আক্তার (২৩) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, রবিবার সকালে বাড়ির পাশের ধ্বসে যাওয়া সড়কের ২০ গজ দূরের অংশে কচুরিপানা জমে ছিল। এই কচুরিপানা সরিয়ে রান্নার লাকড়ির জন্য সেখানে থাকা ছোট ছোট গাছপালা সংগ্রহ করতে চেয়েছিলেন তারা। তাই কচুরিপানা সরিয়ে নদের দিকে ঠেলে দিতে ৬ জন নারী নিচে নামেন। এক পর্যায়ে ধ্বসে যাওয়া অংশের খানিকটা দূরে তারা সবাই পানিতে ডুবে যেতে শুরু করেন। তাদের মধ্যে থেকে একজন পাড়ে উঠতে পারলেও বাকি তিনজন পারেননি।

স্থানীয় লোকজনের তৎপরতায় লিপি বেগম ও দিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিপি আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে, বিলকিস বেগম নিখোঁজ হন। 

খবর পেয়ে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বিলকিস বেগমের সন্ধানে কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেল ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলের পাশ থেকে বিলকিস বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় সনমানিয়া- ঘাগটিয়া সংযোগ সেতুর নীচ থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার হয়েছিল।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রবিউল ইসলাম এবং কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়