শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুটি মামলায় মেজর সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু দুটি হত্যা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনকেন ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছে কুমিল্লা বিচারিক আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আবুবক্কর সিদ্দিক জানান, দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যা মামলার চাঞ্চল্যকর তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা বিজ্ঞ বিচারিক আদালতে রিমান্ড প্রার্থনা করি। আদালত তা আমলে নিয়ে দুটি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনায়েত চৌধুরী জানান," দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুটি হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামী মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনকে পৃথক দুটি মামলায় ২ করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা বিজ্ঞ বিচারিক আদালত। আমরা আশাকরি রিমান্ডে থাকাকালীন সময়ে এ মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য পাব যা মামলার বিচারকার্যে সহায়ক হবে।"

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৬  অক্টোবর দিবাগত রাতে মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনকে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়