শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় মেম্বারের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় জনপ্রতিনিধির বাড়ি ঘেরাও করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপর এক অভিযানে ভারতীয় আতশবাজি ও মেহেদি জব্দ করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার শশীদল ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. কাউছার (৩০) নামে এক যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে। পরে তার দেওয়া তথ্যে ইউপি সদস্য নুরুল ইসলামের বসতঘরের বিল্ডিংয়ের ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানোর সময় আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম ও  তাঁর ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় অপর এক অভিযানে ১ লাখ ৬৮ হাজার পিস ভারতীয় ‘গোল্ডেন কোবরা’ ব্র্যান্ডের আতশবাজি ও ১ হাজার পিস ভারতীয় মেহেদি জব্দ করা হয়। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন। ওসি সাজেদুল ইসলাম বলেন, “মাদক ও ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়