শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় সুজন মোল্লা (২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাবাড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুজন মোল্লা ওই গ্রামের মৃত দেলোয়ার মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে ঘরে ঘুমাতে যায় সুজন। পরে কোন সাড়াশব্দ না পাওয়া  পরিবারের লোকজন, দুপুরে দিকে তার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়