শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর পুকুর থেকে মাদ্রাসাছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর আমির হামজা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ওই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে মাদ্রাসা থেকে বাহিরে যায় আমির হামজা। মাদ্রাসা ও বাড়িতে না যাওয়ায় পরিবার সারারাত খোঁজাখুঁজি করে। পরদিনও না পেয়ে তার বাবা সায়েম বিশ্বাস সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অর্ধগলিত লাশ উদ্ধার করে। আমির হামজার বাবা সেখানে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমির হাজমা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (২২ অক্টোবর) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়