শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সুলতানপুরে বিজিবির বিশেষ অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, জব্দ করা পণ্যসমূহের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে বিজিবি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়