শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, পরিবেশ ধ্বংস করে চলছে অবৈধ কয়লা ব্যবসা

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজার ব্রিজের উত্তর পাশে আমরাইল পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে এবং স্থানীয় কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় নেতা দুলাল এই কয়লা তৈরির কাজটি পরিচালনা করছেন। তিনি বিভিন্ন স্থান থেকে গাছ কেটে এনে বড় বড় মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে।যার ফলশ্রুতিতে  প্রতিদিনই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে পুরো এলাকা। এতে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ ছড়াচ্ছে। কৃষিজমি ও আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলেই ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, “দিনরাত ধোঁয়ায় চোখ জ্বালা করে, বাচ্চারা কাশতে থাকে। অথচ কেউ কিছু বলতে পারি না। আমরা প্রশাসনের সাহায্য চাই।”

বিষয়টি নিয়ে ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন, “আমার কাছে এখনো এ বিষয়ে তথ্য ছিল না। আপনি যেহেতু জানিয়েছেন, আমি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, “কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এতে বন ধ্বংসের পাশাপাশি কার্বন নিঃসরণও বাড়ে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”

এদিকে সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এমন অবৈধ কর্মকাণ্ড পরিবেশের জন্য ভয়াবহ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়